শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দেবীগঞ্জে  সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার Logo কাপাসিয়ায় ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি : প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ Logo কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবায় সক্রিয় ওসি জে.ও.এম তৌফিক আজম Logo নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় এমপির গাড়িতে হামলা: শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯ Logo ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী  অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন Logo কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা Logo টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার Logo রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, ‎কাপাসিয়া (গাজীপুর):

‎গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাছিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।২৪ এপ্রিল শুক্রবার বিকালে কাপাসিয়া রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সম্মেলনে দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা নাছিমা আক্তার কান্না জড়িতকন্ঠে তার অসহায়ত্বের বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

‎নাছিমা আক্তার জানান, তিনি ও তার স্বামী দীর্ঘ প্রায় ১২ বছর লেবাননে শ্রমিক ভিসায় কাজ করে কিছু টাকা জমিয়ে তার প্রতিবেশি আবুল খায়ের রেনুর কাছ থেকে ২০১৬ সালে ৪৪৬৩ নম্বর দানপত্র দলিল মুলে পৌনে নয় শতাংশ নিষ্কন্টক জমি কিনেন। পরে নিজ নামে নামজারি করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে রয়েছেন। এ অবস্থায় তারা সেখানে বাড়ি করার প্রস্তুতি নিলে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আরশাদুল আলম বাবুল মাঝি তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তাদের পক্ষে বাড়ি করা আর সম্ভব হয়নি। বর্তমানে তার স্বামী গ্রীসে বসবাস করছেন এবং সেই জমিতে নতুন করে বাড়ি করার জন্য ইট বালু কিনে কাজ শুরু করলে গত বুধবার গভীর রাতে সেই জায়গা বাবুল মাঝি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় তিনি ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সব কাগজপত্র দেখে বাবুল মাঝিকে সেখানে নির্মাণ কাজ না করার পরামর্শ দেন। ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে বাবুল মাঝি আবারও নির্মাণ কাজ চালিয়ে যান। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে অফিসার ইনচার্জ (ওসি) তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। বর্তমানে দুটি শিশু সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার পক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলে জানান তিনি। তাই সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মাঝি জানান, নাছিমা আক্তার যার কাছ থেকে জমি কিনেছেন তার ফুফুর কাছ থেকে তিনিও কিছু জমি কিনেছেন এবং সেখানে তার পৈত্রিক সম্পত্তিও রয়েছে। তাই তিনি ওই জায়গা দখলে নিয়েছেন। আর চাঁদা দাবি ও নাছিমার সন্তানদের হত্যার হুমকির বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST