রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের পাশে জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

কাপাসিয়ার বিশিষ্ট সাংবাদিক, মাই টিভির কাপাসিয়া উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আইউবী।

তিনি গত রবিবার বিকালে আকস্মিক মৃত্যুবরণকারী সাংবাদিক মুজিবুর রহমানের বলাকোনা গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজ খবর নেন।
তিনি সাংবাদিক মজিবুরের দুই ছেলে এবং এক মেয়ের পড়াশুনা এবং তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

পরিবারের সাথে মতবিনিময়কালে সাংবাদিক মুজিবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক করেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী সাংবাদিক মুজিবুর রহমানের এতিম ৩ সন্তানের পড়াশোনা দায়িত্বভার গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় শেষে তিনি পরিবারের সদস্যদের জন্য ঈদ সহযোগিতা উপহার হিসেবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আইউবীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মনির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আবু সাঈদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST