রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ধান বীজ বিতরণ করা হয়।

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন কুমার বসাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।

এবছর উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি বোরধানের হাইব্রিড, লালতীর-৪ ও বিএডিসির এস এল-৮ এইচ ধান বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পিঁয়াজ মুগ বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্র জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST