সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত: – খাসি উপহার

Reporter Name / ৪৪৪ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা স্থানীয় মেরুয়া চাঁদতারা ক্রীড়া সংঘকে তিন এক গোলে হারিয়ে খিরাটি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) এবং পরাজিত দলকে ১৮ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) দেওয়া হয়।

রউফ ওভারসীস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এর পৃষ্টপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST