রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বউ পিটানো রুবেলের মৃত্যু : হত্যার অভিযোগে মামলা

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবেশীর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় বউ-বাচ্চাদের পিটাতে গিয়ে অন্যদের হাতে মার খেয়ে স্বামী রুবেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারাব গ্রামে। এ বিষয়ে ২৬ এপ্রিল শনিবার বিকেলে কাপাসিয়া থানায় ১২ জনের নামে একটি হত্যা মামলা করেছেন নিহতের মা ফাতেমা বেগম।

জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের মোঃ রুবেল মিয়া (৩৬) প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ওই গ্রামের চাঁন মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অসুস্থ রুবেল মিয়া বারাব গুচ্ছগ্রামে তার বসত বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে পাশ্ববর্তী হিন্দু বাড়িতে তার স্ত্রী ও বাচ্চারা দাওয়াত খেতে যায়। রুবেল বার বার ফোন করে তাদের না পেয়ে অসুস্থ শরীর নিয়ে নিজেই ওই বিয়ে বাড়িতে যান। স্ত্রী-সন্তানদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাদের মারধর শুরু করে। এসময় উপস্থিত লোকজন তাকে প্রতিহত করে এবং শাসন করেন।
এদিকে গত শুক্রবার সকালে অসুস্থ রুবেলের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
রুবেলের ছেলে নয়ন দাবি করেন, এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী তার পিতাকে উদ্দেশ্যমূলক ভাবে পিটিয়ে হত্যা করেছেন। তাদের অধিকাংশই প্রভাবশালী একটি রাজনৈতিক দলের লোক।
রুবেলের মা ফাতেমা জানান, অসহায় নাতি ও ছেলের স্ত্রীকে নিয়ে এখন কীভাবে তার সংসার চলবে তা জানেন না। সংসারে উপার্জনকারী একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আবদুল বারিক জানান, এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং—২৬/০৪.২৫) দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আসামী জিহাদ হোসেন মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST