মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বহুল আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক স্থান থেকে আটক করে বুধবার সকালে গাজীপুর আদালতে পাঠিয়েছেন।

থানা পুলিশ জানায়, গরু চুরির অভিযোগে উপজেলা সদরের পাবুর পশ্চিমপাড়ার মোঃ কামাল হোসেন আকন্দের পুত্র মোঃ আল আমিন (৩৬), কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের বেলায়েত হোসেনের পুত্র রাসেল (২৭), বাঘিয়া গ্রামের মোঃ চাঁন মিয়ার পুত্র মোঃ আমান উল্লাহ (২৯)কে তাদের নিজ নিজ এলাকা থেকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা কৌশলে কৃষকের মূল্যবান গরু চুরি করে আসছিল। কাপাসিয়া গরু চোরদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

গতকাল ৮ মার্চ কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের জসীমউদ্দীন প্রধানের খামার থেকে রাত ৩ টার দিকে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু চুরি হয়েছে। কয়েকদিন পূর্বে পাশের বরুণ গ্রামের ইলিয়াস উদ্দিন মিঠু সরকারের বাড়ি থেকে গরু চুরি হওয়াসহ উপজেলার অনেক অঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছিল। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো কৃষকের গরু চুরি অব্যাহত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায়
১৮৬০ সালের প্যানাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং- ৯, ০৬(৩)২০২৬ দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর দাবি রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার সকল অঞ্চলে গরু পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। উপজেলার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা চৌকি অর্থাৎ চেকপোস্ট বসানো হোক। প্রশাসন চাইলে ২৪ ঘন্টায় গরু চুরি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাদের বিশ্বাস। কাপাসিয়ার কৃষক ও খামারীদের রক্ষা করতে হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এই গরু চুরি বন্ধ করা অত্যন্ত জরুরি বলে তারা দাবি করেন।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি গরু চুরি রোধসহ কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে দ্রুত গ্রহণযোগ্য ও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম জানান, গরু চুরি রোধে পুলিশের সাঁড়াসি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মাদকমুক্ত কাপাসিয়া গড়ার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST