শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বাস চাপায় বাড়ির আঙিনায় নারীর মৃত্যু

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গাজীপুরের কাপাসিয়ায় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেলে গাড়ির চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার টোক ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন মিনা বেগম (৬০) টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী।

এলাকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, পথের সাথী পরিবহনের ঢাকা মেট্রো-জ- ১১-০১১৮ নাম্বারের যাত্রীবাহী বাসটি কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শুক্কুর আলীর বাড়ির টিন দিয়ে তৈরি সীমানা প্রাচীরটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ওই সময় মিনারা বাড়ির পাশের জমিতে গরু বেঁধে দিয়ে বাড়ির উঠানে এলে তাঁকে বাস চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাড়ির সীমানায় ঢুকে পড়ে। সে সময় বাড়ির সীমানার ভিতরে থাকা এক নারীকে বাসটি চাপা দেয়। ওই নারী ঘটনাস্থলে মারা যায়। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST