এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
ফ্যাসীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক কারবারিদের প্রতিহতের দাবীতে গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বিশাল বিক্ষোভ মিছিলটি সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া সদর বাসস্ট্যান্ড এলাকায় “ফকির মজনু শাহ সেতু”র পশ্চিম প্রান্তে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্ব করেন । সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, মেজবাহ উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুহুল আমিন সরকার প্রমুখ।