শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

দেশব্যাপী পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ২০ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেত্রী পালিয়ে গিয়ে নিরাপদে বসে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করে অশান্তি সৃষ্টি করছে। তাদের সেই আশা গুড়েবালি। এদেশের গণতন্ত্রকামী হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শেষপর্যন্ত তাঁর পরিবারের সকল সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে তাঁবেদারি রাস্ট্রের সহযোগিতায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচিত একটি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিবাদীদের মনের আশা কখনো পুরন হবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর চালানো মামলা-হামলা ও জুলুমের কথা এতো তাড়াতাড়ি আমরা ভুলে যাই নি। অর্থাৎ ডিসেম্বরে ফ্যাসিবাদীদের আগমনের ধোয়া উঠিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সমাজের শান্তির বিঘ্নিত না করার আহ্বান জানান। উপজেলা ব্যাপী আমাদের দলীয় প্রত্যেকটি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে। পাড়া মহল্লায় ঘাপটি মেরে থাকা কোন ফ্যাসিবাদী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST