বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি নেতা হত্যার অভিযোগে রিমি-ওসিসহ আওয়ামীলীগ দলীয় ৩৯ জনের নামে মামলা:

Reporter Name / ৩৭২ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা কারাগারের সুপার এবং কাপাসিয়া থানার সাবেক দুই ওসি এক তদন্ত অফিসার ও এক পুলিশ উপপরিদর্শক সহ ৩৯ জনের বিরুদ্ধে গাজীপুর আদালতে একটি হত্যা মামলা করেছেন। ৫ পুলিশ কর্মকর্তাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে।

গতসোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট এলাকার ডোয়াইপাখুরি গ্রামের সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বাদী সোহেল রানা নিহত বিএনপি নেতা সফিউদ্দীন মাস্টারের ছেলে। বিনা কারণে তার বাবাকে জেলা হাজতে নিয়ে হত্যার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, কাপাসিয়া থানার সদ্য সাবেক ওসি মো. আবুবকর মিয়া, সাবেক পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, সাবেক ওসি এএফএম নাসিম, সাবেক উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন, গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমানত হোসেন খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউর রহমান লস্কর মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, প্রচার সম্পাদক ইমানুল্লাহ শেখ ইমু, উপজেলা যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফারসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর রাওনাট এলাকার ডোয়াইপাখুরি গ্রামের সফিউদ্দীন মাস্টারকে বিনা পরোয়ানায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় কাপাসিয়া থানা পুলিশ। থানার সামনে সফিউদ্দীন মাস্টারকে নিয়ে গিয়ে আসামিরা হাতকড়া পরা অবস্থায় এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে কোনও চিকিৎসা না করেই থানা হেফাজতে রাখা হয়। পরদিন ২৭ অক্টোবর কাপাসিয়া থানার একটি মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে জেলের মধ্যেও আসামিকে মারধর করা হয়েছে। এরপর গত বছরের ২৫ ডিসেম্বর কারাগারে সফিউদ্দীন মাস্টারের মৃত্যু হয়।

এই মামলার বাদী পক্ষের অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলার আবেদন করা হয়। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আদালত থেকে এই ধরনের কোন চিঠি বা তদন্ত কোন আদেশ পাইনি। আদালতের আদেশ পেলে আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST