সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

Reporter Name / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা , রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবযোগদানকৃত ইউএনও তামান্না তাসনীম মতবিনিময় সভা করেছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা শেফাউল হক, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মফিজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা মামুনুর রশিদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। এতে মাদক মুক্ত, মোটরবাইকের বিকট শব্দ, অসহনীয় যানজট, অটোরিক্সার জ্যাম, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ইভটিজিং বন্ধ, বখাটেদের উৎপাত, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ফিরিয়ে আনা, মাটি বা বালি কাটা বন্ধ করা, বাজারে অবৈধ দখল, ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করা, অবৈধ ইটভাটা, স মিল, জাল সনদে নিয়োগ বাণিজ্য বন্ধ করা, ফুটপাত দখল, ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের স্মরণ করা সহ নানা বিষয়ে পরামর্শ দেয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST