বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name / ৩৯৩ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন এর সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে রোববার সকালে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক রাশেদ প্রমূখ । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি) মো: নুরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে প্রশাসন কাজ করছে অনেক চ্যানেলের মুখে। ১৬ বছরে সুকৌশলে যে মুজিব বাদ বাস্তবায়নের জন্য প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। সেটাকে ভেঙে এখন নতুন করে ঢেলে প্রশাসনকে সাজানো হচ্ছে। এলাকায় মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রধান অতিথি নাফিসা আরেফীন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, মাদকের বিরুদ্ধে উপজেলা ব্যাপী সাঁড়াশি অভিযান ও জোর তৎপরতা শুরু করতে হবে, মাদক কারবারিদের প্রতিহত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, আমাদের কাজ হলো অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে নষ্ট না হয়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে, অক্টোপাসের উপর নির্ভর করা যাবে না, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে, বৈষম্যের সমাজ ব্যবস্থা কাম্য নয়, জবর দখল বন্ধ করতে হবে, সামাজিক অবক্ষয় রোধে কাজ করতে হবে, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সুবিধা ভোগীরা যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জেলা প্রশাসক উপস্থিত সবাইকে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST