শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যু: রক্ষণাবেক্ষণকারী দুই জন গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধা এম এ গনি শেখ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বীর মুক্তিযোদ্ধা গনি শেখ (৬৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও খয়ড়াপাড়া গ্রামের মৃত কামাল উদ্দিন শেখের পুত্র।

জানা যায়, উপজেলার খয়ড়াপাড়া গ্রামের বাড়ীর পাশে রোববার বিকাল ৩টার দিকে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে গণি শেখের মরদেহটি উদ্ধার করা হয়। এব্যাপারে নিহতের ছেলে মোঃ সিহাব সার্জেন্ট বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত অভিযোগে মৃতের রক্ষণাবেক্ষণকারী নাজমুল করিম ওরফে লোকমান (৫৫) ও রতন মিয়া (৪৩) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদের উভয়ের বাড়ি একই গ্রামে। এছাড়া ওয়ারিশ দাবীদার নিকট আত্নীয় মনোয়ারা (৪০)সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। ওয়ারিশ দাবীদারদের মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে ঝগড়া ও সালিশ দরবার হয়েছে বলে জানা যায়।

নিহতের ভাতিজা রতন শেখ জানান, নিহতের স্ত্রী সেলিনা আক্তার, ছেলে ও মেয়ে গাজীপুরের মির্জাপুর এলাকায় বসবাস করেন। তিনি একাই গ্রামের বাড়ীতে বসবাস করতেন। গত শুক্রবার সকাল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার মোবাইল ফোনে চেষ্টা করলে নিজ বসত ঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর হতে ১৬ ফেব্রুয়ারি রোববার দুপুর দুইটার মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে নিহতের রক্ষণাবেক্ষণকারী প্রতিবেশি লোকমান মিয়া তার নিজের জমি দেখতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোমবার মামলা (নং-১৪ ) দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুই রক্ষণাবেক্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
তবে স্থানীয় জনৈক ইউপি সদস্য জানিয়েছেন, মুক্তিযোদ্ধা গণি শেখ দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি তার নিজের ফসলী জমি, সবজি বাগান দেখতে গিয়েছিলো। হয়তো বুকে ব্যথা উঠছিলো।
মৃতদেহের ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে খয়ড়াপাড়ার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী , ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST