বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার Logo সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দ Logo চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ Logo মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি Logo টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার Logo কুড়িগ্রামে রহস্যজনক মৃত্যু: ঘরের পাশে ঝুলছিলেন অসুস্থ বৃদ্ধ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, ​কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।

​জানা যায়, উপজেলার ত্রিমোহনী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল ও অকটেন) বিক্রিএ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে জনৈক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল।

অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে সত্যতা যাচাইয়ে অভিযানে সত্যতা পায় প্রশাসন। এসময় হাতেনাতে প্রমাণ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার রাউৎকোনা মোড়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক দুটি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক। ​অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। ​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST