শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বোরো ধান প্রদর্শনীর “ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত

Reporter Name / ৬০৯ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৪ মে রোববার উপজেলার বীর উজলী গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে ভেলিটেশন ট্রায়ালের মাধ্যমে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উপজেলার ‘বীর উজলী পার্টনার ফিল্ড স্কুল (বোরো ধান)’ নামক ২৫ সদস্য বিশিষ্ট কৃষক গ্রুপের সদস্যসহ এলাকার মোট ৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। কর্মশালায় বোরো মৌসুমে ব্রি ধান -১০১ জাতের ধান চাষ পদ্ধতি, নতুন জাতের সম্প্রসারণসহ কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST