শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচি খুন, চাচা ও চাচাত ভাই আহত

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে ২৫ জুন বুধবার সকালে ভাতিজার হাতে চাচি খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক নাজমুল সরকারের (২৭) পিতা জাকির হোসেন সরকারকে আটক করেছে থানা পুলিশ। এঘটনায় চাচা ও চাচাত ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তার ভাই আওলাদ হোসেনের মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালঙ্কার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার শালিস বৈঠক করেও কোনো সমাধান করতে পারেন নি। গত মঙ্গলবার দুপুরের পর-থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (০৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে নাজমুল তাকে জানায়। পরে রাত সাড়ে এগারটার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি শালিস বৈঠক শুরু হওয়ার আগেই তারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারকে (৪০) বুকে আঘাত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হলে আওলাদ হোসেন (৫০) ও তার ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যায়। পরে আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের পিতা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST