সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভুমিদস্যু ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

Reporter Name / ৪২১ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের দিঘুলি বাজারে গতকাল সোমবার বিকেলে ভূমিদস্যু ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কড়িহাতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে প্রায় দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা বলেন, স্থানীয় বেহাইদুয়ার গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মোঃ তাজউদ্দিনের নেতৃত্বে দিঘুলি, পিরিজপুর ও বেহাইদুয়ারসহ বেশ কয়েকটি গ্রামে বহু বছর ধরে অবাধে মাদক কারবার পরিচালনা করে আসছেন। তাছাড়া তিনি স্থানীয় লোকজনের অল্প পরিমাণ ওয়ারিশি সম্পত্তি কিনে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আশপাশের জমি দখল করে থাকেন। এসব বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানি করে থাকেন।
কড়িহাতা ইউনিয়ন আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদীন জানান, তাজউদ্দিন তার প্রতিবেশি এক ব্যক্তির তিন বোনের ৯৫ শতাংশ জমি কিনে ১ একর ৯০ শতাংশ জমি দখল করে নেন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং থানায় একাধিকবার শালিস বৈঠক হলেও তিনি তাদের সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের নামে চাঁদা দাবির মিথ্যা মামলা করেন।

কড়িহাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফ আলী বলেন, আওয়ামীলীগের দোসর মোঃ তাজউদ্দিনের মাদক কারবার ও ভূমি দস্যুতার বাধা দিতে গিয়ে এলাকার বহু নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছেন। তাই আজকে শত শত মানুষ তার বিচারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হয়েছেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শহীদুল্লাহ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, যুবদল নেতা মাহবুবুর রহমান মিল্টন প্রমুখ।
এ বিষয়ে মোঃ তাজউদ্দিন বলেন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি উদ্দেশ্য প্রণোদিত। তার জমি থেকে কয়েকদিন আগে দুষ্কৃতিকারীরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার বিচার চেয়ে তিনি গাজীপুর আদালতে একটি মামলা করেছেন। সেই মামলার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এ সমাবেশের আয়োজন করায় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST