রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, আনসার ভিডিপি অফিসার ফয়েজ আহমেদ, আজগর হোসেন খান, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান, আলোচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST