শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাটি কাটা ও মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা 

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই জনের জরিমানা ও মাদক সেবনের অপরাধে দুই জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন নিজ দপ্তরে আদালত বসিয়ে এ দন্ড দেন।
অফিস সূত্র জানায়, উপজেলার কড়িহাতা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জাহাঙ্গীর খান (৪২) কে ২০ হাজার টাকা জরিমানা করেন। সে ওই গ্রামের কামাল উদ্দিনের পুত্র। অপরজন পাবুর গ্রামের সামির উদ্দিনের পুত্র রাসেল (৪৫)কে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া মাদক সেবনের দায়ে অভিযুক্ত উপজেলার দড়ি নাশেরা গ্রামের আব্দুল আউয়ালের পুত্র মোঃ সোহাগ (২৬) এবং ফেটালিয়া গ্রামের দীলিপ চন্দ্র মন্ডলের পুত্র শীতল চন্দ্র মন্ডল (২৯) কে ২শত টাকা করে অর্থদণ্ড সহ ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST