রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় যুবসমাজ

Reporter Name / ৬৫২ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের সচেতন যুবসমাজ এক চিহ্নিত মাদক কারবারিকে ইয়াবা সহ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ মার্চ সোমবার বিকালে স্থানীয় লোকজনের সহায়তায় সচেতন যুবসমাজ উপজেলার নাশেরা গ্রামের (দক্ষিণ পাড়া) আলাউদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমকে ( ৫০) কয়েক পিস ইয়াবা সহ আটক করে খুঁটির সাথে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেয়।
পরে কাপাসিয়া থানার এস আই জাকির হোসেন ঘটনা স্থলে এসে মাদক কারবারিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে গত রবিবার সন্ধ্যায় আলমের কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় এলাকার যুবসমাজ পার্শ্ববর্তী বেগুনহাটি গ্রামের এক যুবককে আটক করে কাপাসিয়া থানায় খবর দেয়। পরে এসআই মনির হোসেন ঘটনাস্থলে এসে আটককৃত যুবককে জিজ্ঞেস করলে আলমের কাছ থেকে দুই পিস ইয়াবা কেনার কথা স্বীকার করেন। থানা পুলিশ ওই যবককে রাতেই থানায় নিয়ে যায় এবং পরে কোর্টে প্রেরণ করে।

স্থানীয় লোকজন জানান, রবিবার সন্ধ্যায় ইয়াবা সহ এক যুবককে আটকের সময় ইয়াবা বিক্রেতা আলম (৫০) দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ আলমের বাড়ি তল্লাশি করে তার ছেলের রুম থেকে মাদক সেবনের নানা উপকরণ জব্দ করে। এ সময় আলমের দ্বিতীয় স্ত্রী তার বাড়িতে বিভিন্ন মানুষের আসাযাওয়ার কথা স্বীকার করেন। সোমবার বিকেলে এলাকার যুবসমাজ আলমকে কয়েক পিস ইয়াবা সহ আটক করে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে কাপাসিয়া থানার এসআই জাকির হোসেন মাদক ব্যবসায়ী আলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাশেরা গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক তানভীর আহমেদ পুলক জানান, আলম ও তার পরিবার দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। বাড়ি সংলগ্ন পোল্ট্রি ফার্মের সাথে নামে মাত্র একটি টোন দোকান দিয়ে সেই টোন দোকানের আড়ালে সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। তার মাদক কারবারের বিষয়টি এলাকায় বহুল আলোচিত। এ বিষয়ে পাড়ার জামে মসজিদের ইমাম ও খতিব মাদক বিরোধী ওয়াজ করলে যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। তারাবির ইমাম মাদক কারবারি আলমকে ধরার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তিনি জানান।
স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST