শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির তদন্ত নয় মাসেও শেষ হয়নি

Reporter Name / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেকের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে। ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে তৎকালীন সময়ের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী এক তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটি নয় মাসের অধিক সময় নিয়েও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি।

সেই দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী গত ৫ ফেব্রুয়ারি এক তদন্ত কমিটি গঠন করেন। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন, তদন্ত কমিটির আহ্বায়ক সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ, সদস্যরা হলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা হাছিনুর রশিদ ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোক্তার হোসেন।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ইতিপূর্বে আট দফায় তদন্ত কাজ পিছানো হয়েছে। প্রধান শিক্ষক নানান তাল বাহানা ও বিভিন্ন অজুহাতে এই সময় ক্ষেপণ করিয়েছেন। তদন্ত কমিটি ইতিমধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে একটি তদন্ত প্রতিবেদন বিদায়ী ইউএনও একেএম লুৎফর রহমানের কাছে দিয়েছেন। সেই তদন্ত প্রতিবেদনে এক কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণের উল্লেখ রয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক আব্দুল মালেকের বক্তব্য নেয়া হয়নি বলে তিনি আপত্তি জানিয়ে পুনঃতদন্ত দাবি করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ জানান, ইতিমধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সেই প্রতিবেদনে প্রধান শিক্ষক আপত্তি জানিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাপক তদন্ত করে পুনরায় নতুন ভাবে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের বিষয়টি তো আমি আসার আগের। তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST