শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত Logo যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল Logo পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত Logo ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত:

Reporter Name / ৪৫৩ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) এবং একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানায়, মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত এলাকাবাসী তাদের উদ্ধার করে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

এসআই রাশেদ মিয়া জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST