শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতঃ

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কাপাসিয়া থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বিআরডিবি, মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আনসার ভিডিপি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, গাজীপুর আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, চাঁদপুর ইউনিয়ন বিএনপি, সিংহ শ্রী ইউনিয়ন বিএনপি, তরগাঁও ইউনিয়ন বিএনপি, কড়িহাতা ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। পুস্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতার পরিচালনা করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
পরে সকাল সাড়ে ৮ টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় সালাম গ্রহণ করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজয় মেলায় কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে “রক্তের সিঁড়ি বেয়ে মুক্তি” নামে আলোকচিত্র প্রদর্শনী প্রকাশ করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। এসময় প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সিনিয়র সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন চৌধুরী কামাল, আ. কাইয়ুম, বেলায়েত হোসেন শামীম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ্, আনিসুল ইসলাম, এস এম মাসুদ, জাহাঙ্গীর আলম, মিজান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল্লাহ সিকদার, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি , বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা প্রমুখ।
পরে বিকালে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST