মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় রাউৎকোনা কামিল মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী রাউৎকোনা কামিল মাদরাসার কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবিদীনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সবক প্রদান করেন ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মাওলানা মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দীন আইয়ূবী। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা মফিজ উদ্দিন খান, শিক্ষার্থী ইংরেজি বক্তা খাদিজা আক্তার, শিক্ষার্থী আরবি বক্তা ইসরাত জাহান মিলি, শিক্ষার্থী সাবিহা বিন রামিছা প্রমূখ । উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ওসমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মীর আব্দুল্লাহ।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কামিলে ৬০ জন শিক্ষার্থী সবক নিয়েছে। মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাদের বক্তব্যে প্রধান অতিথির নিকট কামিলের পরীক্ষা সেন্টার দাবি করেছেন। প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম তাঁর বক্তব্যে রাউৎকোনা মাদরাসায় কামিল শিক্ষার্থীদের পরীক্ষা সেন্টার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST