মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শরিফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর, বাদ জুমা কাপাসিয়া ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

তাজউদ্দীন আহমদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক।তিনি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। জীবিত হাদির চেয়ে মৃত হাদি আজ অনেক বেশি শক্তিশালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST