নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর আব্দুল আজিজ ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণের উদ্বোধন করেন ফ. ম মমতাজ উদ্দিন রেণু।
আব্দুল আজিজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, বারিষাব ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সজল, বারিষাব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ফরাজী, আবু তাহের মুন্সি, কামরুজ্জামান রানা, আনোয়ার মুন্সি, মাওঃ মামুন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা মোঃ আলী আকবর ফকির।