এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, কাপাসিয়া উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন বিএসসি, ওয়ার্ড যুবদলের সভাপতি হিরণ বাদশা, সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাছুম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক ছাদির মিয়া, যুবদল নেতা মোঃ নিজাম উদ্দিন তারেক ইউনিয়ন শ্রমিক দলের সহ সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার প্রমুখ।