শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বারি সরিষা-১৪ জাতের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও ব্লকের তিন একর জমিতে প্যাটার্নভিত্তিক ব্লক সরিষা প্রদর্শনী হয়।
২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর এ প্রকল্পের বাস্তবায়ন করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সভাপতিত্বে
অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হাই, বাস্তবায়নাধীন প্রকল্পের ঢাকা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান সরকার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুরাইয়া আক্তার ও কৃষিবিদ অলি ভৌমিক প্রমুখ।
এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তরগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উত্তর খামের ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা সুলতানা ও কৃষকবৃন্দ।
কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি ও বীজ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST