সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদা বাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ঢাকার মিটফোর্ডে পাথর ছুঁড়ে সোহাগ নামে এক ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে ।

ছাত্র জনতার বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে এক সমাবেশ করে। অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মাওলানা
মাসুদ উর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ, ছাত্রশিবির নেতা রাকিব, ছাত্র নেতা সানজিদ প্রমুখ।
বিক্ষোভকারীরা ঢাকার মিটফোর্ডসহ সারাদেশে হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, মাস্তানি ও বিভিন্ন অপকর্মের জন্য নাম উল্লেখ না করে প্রভাবশালী রাজনৈতিক দল ও গোষ্ঠীকে দোষারোপ করেন। অতিদ্রুত দোষীদের ‌গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। অন্যথায় সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আরেকটি জুলাই বিপ্লব ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST