বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বাধীন সাংবাদিকতায় উৎসাহ দিলেন শাহ্ রিয়াজুল হান্নান

Reporter Name / ৩২১ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ মতবিনিময় করেছেন। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীন সাংবাদিকতা করতে তিনি সকলকে অনুরোধ জানান। সত্য ঘটনা তুলে ধরতে গেলে কোনো বিএনপি নেতাকর্মী প্রতিবন্ধকতা করবে না বলেও তিনি আশ্বাস দেন।
উপজেলার সাফাইশ্রীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময়ের সময় কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে গঠনমূলক লেখনীর মাধ্যমে নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান শাহ্ রিয়াজুল হান্নান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন বেপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের আহবায়ক এফ.এম কামাল হোসেন ও সদস্য সচিব মোঃ আঃ কাইয়ুম, যুগ্ম আহবায়ক শেখ সফিউদ্দিন জিন্নাহ, সফিকুল আলম সবুজ, দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, দেশ রুপান্তরের তপন বিশ্বাস, আজকের পত্রিকার আনিসুল ইসলাম, আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, মানবকন্ঠের মিজান খান শিমুল প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST