রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া,গাজীপুর :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। ১২ জুলাই রোববার দিনব্যাপী সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়ার আয়োজনে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

রাজেন্দ্রপুর স্টেশন সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার প্রায় এক হাজার দুস্থ ও অসহায় নারী-পুরুষদের উন্নতমানের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট বিষয়ের উপর চিকিৎসা ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। জটিল রোগিদের ক্ষেত্রে মাঠ পর্যায়ে চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে, পরবর্তীতে তাদের রাজেন্দ্রপুর সিএমএইচ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
সকাল থেকেই মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে সেবা প্রার্থী রোগিদের রোগের রেজিস্ট্রেশন করা হয়। পরে রোগিদের বৃত্তান্ত শুনে পরিক্ষা নিরিক্ষা করে রোগের ধরন বুঝে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করা হয়।
এর আগে গত শনিবার এ এলাকায় মাইকিং করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার বিষয়টি অবহিত করা হয়। সেনা সদস্যদের তত্ত্বাবধানে সুশৃঙ্খল ভাবে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। বেলা বাড়ার সাথে সাথে রোগিদের উপস্থিতি বাড়তে থাকে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইনে সেবা এবং ওষুধ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা সর্বদা জনগণের পাশে থেকে সেবা প্রদান করে আসছে এবং এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও চিকিৎসা সেবা প্রদান করা হবে। কাপাসিয়ায় চলমান গ্রীষ্মকালীন (৫ থেকে ১৪ জুলাই) ১০ দিনব্যাপী প্রশিক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

প্রধান অতিথি হিসাবে ঢাকা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি) মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় রাজেন্দ্রপুর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উপস্থিত ছিলেন। জিওসি মহোদয় মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে অপেক্ষেয়মান রোগি এবং এলাকাবাসীর সাথে খুবই আন্তরিকতার সাথে কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করে চিকিৎসা সেবা গ্রহণ করতে অনুরোধ জানান। জটিল রোগিদের জরুরি প্রয়োজনে সিএমএইচ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার আশ্বাস দেন। পরে রোগিদের সাথে আগত শিশুদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে নিজ হাতে বিস্কুট ও চকোলেট উপহার দেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST