রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হান্নান শাহ্’র স্মরণ সভা শুক্রবার – প্রধান অতিথি মির্জা ফখরুল

Reporter Name / ৫১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্’র ৮ম মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে ব্রি: জে: (অব:) হান্নান শাহ্ স্মৃতি সংসদের উদ্যোগে বেলা ২ ঘটিকার সময় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন এ সভায় সভাপতিত্ব করবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।

প্রয়াত হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান পরিবারের পক্ষ থেকে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST