বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ১৫ পিস ইয়াবাবড়িসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাবড়িসহ মাকমুদুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ৮ জানুয়ারি বুধবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের তাইজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার এসআই (নিঃ) সোহাগ হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা কর। এসময় মাকমুদুলের বসত ঘরের পাশে গোয়াল ঘরের ভিতরে মাদক কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মাকমুদুলের লুঙ্গির কোচরে থাকা নীল রঙের জিপার ব্যাগ থেকে ১৫ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১.৫ গ্রাম) জব্দ করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানায়, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং ১১) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক কারবারিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST