শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ২শ মেধাবী শিক্ষার্থী পেলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন মেধা বৃত্তি

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নাধীন খিরাটী ড. মোহাম্মদ আবুল হাসান মডেল হাইস্কুল প্রাঙ্গণে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রধান, সনদপত্র ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. মোহাম্মদ আবুল হাসান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম সোহাগ।

ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মাঝি।

এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভিকারটেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন, খিরাটী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল হাশেম, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষে ইব্রাহিম হাসান পলাশ।

এ সময় উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী। সহযোগিতায় ছিলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের কর্মকর্তা ও এফএসএল সিজন-৫ এর অধিনায়ক বৃন্দ।

অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ফরাজী ও এ এইচ সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST