নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঘাগটিয়া ইউনিয়ন সহ কাপাসিয়াবাসী সকলকে শাহ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ বজলুর রশিদ নয়ন।
কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন ঈদ উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক।
রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে আগামী দিনে সমৃদ্ধ কাপাসিয়া গড়তে কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ রিয়াজুল হান্নানের হাতকে শক্তিশালী করি এবং সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বিশেষ করে আমার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধতার সাধে গণমানুষের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।
আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করবেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক”।