রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার তরগাঁও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিপরীত দিকে “তরগাঁও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের” উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উপজেলার তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুল্লাহ রহমান নাহিদের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের পরিচালনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানে যুক্ত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জার্মান প্রবাসী জিয়াউল হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খান প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্পুর্ন সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে জামান ভবনে শুরু হলো প্রয়োজনীয় নানা ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা। সঠিক রোগ নির্ণয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে কর্তৃপক্ষ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST