সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার বিএনপি নেতা মোকসেদ খানের মাতার জানাজা সম্পন্ন

Reporter Name / ২৪৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মহিউদ্দিন খানের সহধর্মিণী ‘ফৌজিয়া খানম’ এর জানাজা নামাজ রোববার বাদ এশা সম্পন্ন হয়েছে। এর আগে তিনি বিকাল পোনে চারটার দিকে বার্ধক্য জনিত কারণে গাজীপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল নব্বই বছর।
মরহুমা সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ মোকসেদ খানের মাতা।

মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় ‘খান বাড়ি জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা নামাজে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মুসল্লি শরীক হন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট মরহুমার জৈষ্ঠ্য পুত্র মোকসেদ খান কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন। শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
বিএনপি নেতা মোকসেদ খানের মাতার মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST