রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের‌ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল আলমের জানাজা নামাজ রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

উপজেলার চাঁদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের কফিনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে মরহুমের কফিন জাতীয় পতাকায় ঢেকে দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জানাজা নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রশীদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বিএনপি নেতা আজগর হোসেন খান, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ, ফজলুল হক মাষ্টার, মোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন প্রমুখ।
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের আগে মরহুমের একমাত্র পুত্র অ্যাডভোকেট মেহেদী হাসান বাবু উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল।
মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের কর্মকর্তা মাহবুবুল আলম মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST