এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর খামের ঈদগাহ মাঠে বিশাল জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
উপজেলার উত্তর খামের উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশাল ঈদের মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন ব্যাংকার মোঃ তোফাজ্জল হোসেন খান মোহন এর সভাপতিত্বে নামাজ পূর্ব ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ ন ম সফিকুল ইসলাম জ্যাকির পরিচালনায় অন্যান্যের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী মদন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বদরুজ্জামান বেপারী, ঈদগাহ কমিটির সমন্বয়কারী মোফাজ্জল হোসেন খান, ঈদগাহ কমিটির সমন্বয়কারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো প্রমুখ। ঈদের জামাতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মোরশেদুর রহমান। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের ঈদগাহ মাঠে বিগত প্রায় ২’শত বছর যাবত এ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ পড়ছেন। প্রতি বছর দুই ঈদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এই মাঠের বিশাল জামাতে শরীক হন।