সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে বিশেষ সম্মাননা প্রদান

Reporter Name / ৫৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে তাঁর কৃতিত্বের জন্য কৃষি তথ্য সার্ভিসের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফার্মগেট খামারবাড়ি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কারে ভূষিত করা হয়।

কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চলে ১৪৩১ বঙ্গাব্দে কৃষি তথ্য ম্যাগাজিনের গ্রাহক বৃদ্ধিতে অবদান রাখায় কৃষিবিদ সুমন কুমার বসাককে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে “কৃষি তথ্য বিস্তারে কল সেন্টার ও অ্যাপস এর ব্যবহার : সম্ভাবনা ও করণীয় শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি কথার পরিচালক মোঃ মসীহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সম্মাননা প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।
কৃষি তথ্য সার্ভিসের গৌরবময় পথ চলার অংশিদার কৃষিকথা। সুদীর্ঘকাল থেকেই মাসিক এ কৃষি ম্যাগাজিনটি কৃষক-কৃষাণী, সম্প্রসারণ কর্মী, বিজ্ঞানী, ছাত্র-ছাত্রীসহ আপামর কৃষিজীবীদের কৃষি তথ্য চাহিদা পূরণে সচেষ্ট আছে।

কৃষি কথার ১৪৩১ বঙ্গাব্দে ৫’শ ২৫ জন গ্রাহক সংগ্রহ এবং মাঠ পর্যায়ে কৃষি তথ্যসেবা পৌঁছে দেয়ার কাজে সহযোগিতা প্রশংসার দাবি রাখেন। সক্রিয় উদ্যোগের ফলে কৃষি তথ্য সেবা বিস্তৃত হচ্ছে, তথা কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম আরো গতিশীল হচ্ছে। অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এধরনের দায়িত্ব পালনের জন্য কাপাসিয়া উপজেলা কৃষি অফিসারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়। কৃষি তথ্য সেবা প্রদানে কৃষিবিদ সুমন কুমার বসাকের সক্রিয় সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST