বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “কৃষক কার্ড” প্রস্তুতের জন্য কৃষক তালিকা প্রণয়ন, কৃষক তথ্য সংগ্রহ ও অনুমোদন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ আউলিয়া খাতুন সভায় স্বাগত বক্তব্য রাখেন। এসময় কমিটির অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা
মৎস্য জান্নাতুন শাহীন, প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি, অতিরিক্ত কৃষক কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ বাছেদ,
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, পিআইও’র প্রতিনিধি নূরুজ্জামান, কৃষক প্রতিনিধি কামরুজ্জামান সবুর প্রমুখ।

সভায় জানানো হয়, ইতিপূর্বে ১ হাজার ৯’ শ ৫০ জন কৃষকের মধ্যে ১ হাজার ৭’শ ১৪ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৮ আগস্ট সারা বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে সূত্র জানিয়েছেন।

সভায় সংগৃহীত তালিকা অনুযায়ী ১’শ জন কৃষকের মধ্যে ১০ জন কৃষকের সার্বিক তথ্য যাচাই-বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ সুজন হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাই করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST