সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়কারীদের মতবিনিময় সভা ও শোভাযাত্রা

Reporter Name / ২২৫ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপনে উপজেলা প্রশাসনের সাথে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পহেলা জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়করা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমন্বয়কদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রাশেদ, মোহাম্মদ হাবিব, সংগঠক বায়েজিদ মোল্লাহ্, জেলা কমিটির সদস্য মামুন মোল্লাহ্, আজিজুল, শেখ আশরাফ, স্বাধীন, শামীম প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১-১৬ জানুয়ারির মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেমিনার, স্কুল কলেজ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST