শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মোঃ বেলাল হোসেন সরকার, উপ-পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ গোলাম মর্তুজা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা, মীর মাসুদ করিম প্রমুখ।
এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর নেতৃত্বে সভায় উপস্থিত কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে তাৎক্ষণিক ভাবে কাপাসিয়া সদর বাজার পরিদর্শন করেন। এখবর পেয়ে বাজারের মুদি ও চাউল ব্যবসায়ী নির্মল চন্দ্র বনিক সহ সুবিধাবাদী ও মনোপলি বিভিন্ন ধরনের অসংখ্য ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ ও মান যাচাই করা হয়। প্রশাসনের পক্ষ থেকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST