বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩২৬ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা শুক্রবার বিকালে সাফাইশ্রীস্থ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ১১ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সোলায়মান দর্জি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফকির মমতাজ উদ্দিন রেনু, আব্দুল করিম ব্যাপারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান প্রমুখ।
বর্ধিত সভায় আগামী রোববার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে আয়োজিত সমাবেশ সফল করার জন্য বিশেষ ভাবে তাগাদা দেয়া হয়। এছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্মরণসভা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST