শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের চরম সংকট, দুর্ভোগে রোগীরা

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের চরম সংকট দেখা দিয়েছে। হাসপাতালে এক্স-রে করার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব রয়েছে। এর ফলে রোগীরা সঠিক সময়ে এক্স-রে করতে পারছেনা। এতে দুর্ভোগে পড়ছে রোগীরা। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সমস্যা একটি গুরুতর সমস্যা হয়ে দাড়িয়েছে।
হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতিনিয়তই সাধারণ রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মূত্র ও রক্তের পরীক্ষাগুলো করাতে পারলেও এক্স-রে করাতে গিয়ে মারাত্মক দুর্ভোগে পড়ছেন।
হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। এক্স-রে ফিল্ম সংকটের কারণে এক্স-রে না করেই অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
হাসপাতালে আগত একাধিক রোগী ও স্থানীয়রা জানান, হাসপাতালে এক্স-রে করাতে না পেরে প্রতিদিন অনেক রোগী আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে দ্বিগুণ টাকা দিয়ে এক্স-রে করতে বাধ্য হচ্ছেন।
এক্স-রে ফিল্ম সরবরাহে সংকট দেখা দেওয়ায় চাহিদামত রোগীদের এক্স-রে করা সম্ভব হচ্ছে না।
এক্স-রে ফিল্মের সংকট থাকার কথা স্বীকার করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান।
তিনি বলেন, আমাদের হাসপাতালে বাজেট কম থাকায় এ সংকট দেখা দিয়েছে। এক্স-রে ফিল্মের জন্য সরকারিভাবে যে বরাদ্দ দেয়া হয় তা মাত্র ৩ থেকে ৪ মাস চলে। বাকী ৮ মাস আমাদের সমস্যা হয়। এ কারণে প্রতিদিন চাহিদা অনুযায়ী গড়ে ৮০-১০০ জন রোগীর এক্স-রে করার কথা থাকলেও সংকটের কারণে বর্তমানে দৈনিক ৩০-৪০ টি এক্স-রে হচ্ছে। কিন্তু বিগত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ১০ – ১৫ টি এক্স-রে করা হতো। আমাদের হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে মাত্র দুইটি। দৈনিক এক্স-রে চাহিদা হচ্ছে ৮০-১০০। কিন্তু বাজেট কম থাকায় এক্স-রে ফিল্ম সংকটের কারণে সাধারণ রোগীদের সেবা দেয়া যাচ্ছে না। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এক্স-রে ফিল্ম ক্রয়ের জন্য বরাদ্দের আবেদন করেছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST