রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও’র বদলী বাতিলের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের বদলীর বাতিলের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠ কমী আরিফ সিকদার, উদীচি শিল্প গোষ্ঠীর সভাপতি সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সনজীব কুমার দাস, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন, আসিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডাঃ মোঃ হাবিবুর রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের ভরসার নাম। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বক্তারা আরও বলেন, তাঁর দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডাঃ মোঃ হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখা অত্যন্ত জরুরি। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় পদায়ন বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং “জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক” সহ নানা স্লোগান দেন।
মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর ন্যায্য দাবি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং ডাঃ মোঃ হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST