সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া-গাজীপুর রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস শুরু

Reporter Name / ৬৬৪ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া রুটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে কাপাসিয়া নতুন বাসস্টেন্ড এলাকায় বিআরটিসির এই সার্ভিসের কার্যক্রম শুরু হয়। বাস চলাচল সার্ভিসের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে অন্যান্যের

মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআরটিসির কয়েকজন কর্মকর্তা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম হোসেন রাজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল আকন হোজাইফাসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র জানায়, কাপাসিয়া-গাজীপুর রুটে চালু হওয়া বিআরটিসির এসি বাসের রুট পারমিট রয়েছে কিশোরগঞ্জ টু ঢাকা। আপাতত ৪ টি এসি বাস দিয়েই কার্যক্রম শুরু করা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। নির্বিঘ্নে যাত্রীসেবা দেয়ার লক্ষ্যে মোট ১০ টি বাসের জন্য আবেদন দেয়া হয়েছে বিআরটিসিতে। তবে খুব শীঘ্রই বাকি এসি বাসগুলো রাস্তায় চলাচল শুরু করবে।

ঢাকা-গাজীপুর হয়ে কাপাসিয়া রুটে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল করলেও অভাব ছিলো সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসির বাসের। এই রুটে বাস চলাচল শুরু হওয়ায় কাপাসিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য আরো এক মাইলফলক উন্মুক্ত হলো।

এদিকে কাপাসিয়া-গাজীপুর এই রুটে নতুন বাস চলাচল শুরু হওয়ায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা মেতেছেন আনন্দে। নেটিজেনরা কেউ কেউ মনে করছেন, কাপাসিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এতে করে ঢাকা-গাজীপুর চলাচলকারি এই অঞ্চলের মানুষের যাতায়াতে এক মাইলফলক উন্মুক্ত হলো।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান মুঠোফোনে জানান, বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় কাপাসিয়াবাসি অত্যন্ত আনন্দিত। এছাড়াও যাত্রীরা খুব আরামদায়ক ভাবে এবং স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে।

তিনি আরো জানান, একজন রাজনীতিবিদ হিসেবে কাপাসিয়ার মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমি আনন্দিত হই। আর এই বাস সার্ভিস চালু করাটা ছিলো ক্ষুদ্র একটা প্রচেষ্টা। কাপাসিয়ায় বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়াটা ছিলো এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এছাড়াও এই রুটের যাত্রীসেবার মানোন্নয়নে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই রুটে বিআরটিসি বাস সার্ভিস দেয়ার জন্য যারা উদ্যোক্তা হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST