এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ও সদস্য সচিব মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবনির্বাচিত সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া নতুন কমিটির বিদুৎসাহী সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরাকেও সংবর্ধনা দেয়া হয়। ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, শিক্ষক নেতা আনোয়ার সাদেক, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের কলেজ শাখা ছাত্রদল নেতা সোহাগ, সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি টিপু প্রমূখ। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রথম সভায় বৈষম্যের শিকার গাজীপুর জেলার প্রথম ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ সরকারি করণের জোর দাবি করেন শিক্ষক মণ্ডলী।
জানা যায়, ১৯৬৫ সালে গাজীপুর জেলার সবচেয়ে পুরাতন এই কলেজটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ্’র পিতা পাকিস্তান সরকারের খাদ্যমন্ত্রী ফকির আব্দুল মান্নান স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এর আনুষ্ঠানিক উদ্বাধন করেছিলেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধীনে সকল কলেজের কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠনের নির্দশ দিলে হান্নান শাহ্’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে সভাপতি ও কাপাসিয়া উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরাকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, কাপাসিয়া সদরে প্রতিষ্ঠিত অতি প্রাচীনতম কলেজটি বাদ দিয়ে বিগত সরকার নীতিমালা বহির্ভূত ভাবে প্রত্যন্ত অঞ্চলের অন্য একটি কলেজকে সরকারিকরণ করেছেন। এতে উপজেলা সদরে বসবাসকারী লোকজন সহ ৪১ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারী বঞ্চিত হয়েছেন।#