রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া দারুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক ওয়াজ ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

এফ এম কামাল, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “দারুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসার” বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর হতে মাদরাসা সংলগ্ন মাঠে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বক্তারা ওয়াজ-নসিহত পেশ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আহসান উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন। দারুল উলুম বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ডেফুলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আদালত পাড়ার বাসিন্দা মোঃ সুলতান উদ্দিন সরকার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিআরডিবি পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মীর মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, নূহা-সূহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিনুল হক শিপু, মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন ওয়াসিম প্রমুখ।
হাফেজ ছাত্রদের পাহাড়ী প্রদান, বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন বিশিষ্ট মুনাযির, লেখক, গবেষক ও ইসলামী স্কলার হযরত মাওলানা মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, নেত্রকোনার ধলা যাত্রাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী জুনাইদ আহমেদ, রাওনাট কারিমিয়া বালিকা মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা নোমান আহমাদ, কলেজ রোড চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আরিফুল ইসলাম আনসারী, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ইসলামী গান, গজল, কেরাত ও মৃত ব্যক্তির আনুষ্ঠানিক জানাজা নামাজ প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST