সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২১৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ, মঙ্গলবার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব “পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক” আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার( ভূমি) মো: নুরুল আমীন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারী পিপিএম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল করিম বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সাংবাদিক মহসীন খান বকুল, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সনজিব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম মাষ্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ।

প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, বিএস ডা: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, কৃষি অফিসার সাকিল আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রুহুল আমিন, ফায়ার সার্ভিস ও ডিফেন্সের ইন্সপেক্টর মাহফুজুর রহমান, প্রকৌশলী ফারুক হোসেন, বিআরডিবির অফিসার দিলারা আক্তার, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, আন্জাব আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবু, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল, বিশিষ্ট শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান, আলী মনসুর কিরন, দলিল লেখক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, গাজীপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলুসহ কাপাসিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ। কাপাসিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এক অনন্য মিলন মেলায় পরিনত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST